Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১১ মার্চ ২০২৫

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল খুন

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল খুন
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) তার নিজ বাসায় খুন করেছে দুর্বৃত্তরা।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পাওয়ার পর সোমবার বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ। রাতে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাতেন। তবে কিছুদিন আগ থেকে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন। সে বাসায় একাই ছিলেন তিনি।
 
সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত