Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ২৩ জুন ২০২৫

আপডেট: ০০:৫৭, ২৩ জুন ২০২৫

নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে

‘আমি-ডামি ভোট’ এর সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

‘আমি-ডামি ভোট’ এর সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার
ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাতে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেয়া হয় বলে নিশ্চিত করেছে একটি দায়িত্বশীল পুলিশ সূত্র।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিতর্কিত নির্বাচন পরিচালনার অভিযোগ ছিলো তার কমিশনের বিরুদ্ধে। নানা অনিয়ম, অস্বচ্ছতা এবং ‘আমি-ডামি ভোট’ শব্দযুগলের উৎপত্তির পেছনে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের নাম ঘনিষ্ঠভাবে জড়িত ছিলো।

সর্বশেষ নির্বাচনে ভোটের হার নিয়ে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি ও সমালোচনা। ভোটগ্রহণের দিন দুপুর ৩টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়ার তথ্য জানানো হলেও ঘণ্টাখানেকের ব্যবধানে সেটি বেড়ে ৪০ শতাংশে উন্নীত হয়। তৎকালীন সিইসি হাবিবুল আউয়াল নিজেই প্রথমে ২৮ শতাংশ ভোটের কথা বললেও পরে তা সংশোধন করে ৪০ শতাংশ ঘোষণা করেন, যা নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় উঠে।

তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে তার গ্রেফতারকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ