Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১২, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪৫, ২২ জুলাই ২০২৫

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৮০

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৮০
ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৮০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) ও আরও অনেকে।

আন্দোলনকারীরা জানান, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান নেন। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু শিক্ষার্থী আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সংঘর্ষে আহত হয়ে অন্তত ৮০ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সি আর আবরারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

সবার দেশ/ এফও

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা