Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ৩০ জুন ২০২৫

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা, পরিবারের উৎকণ্ঠা

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা, পরিবারের উৎকণ্ঠা
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হয়েছেন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউ। রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবার জানায়, মাহিরার পরীক্ষা কেন্দ্র ছিলো মিরপুর কলেজে। দুপুর ১টার মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তিনি আর বাসায় ফেরেননি। উদ্বিগ্ন পরিবার পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করলে সেখানকার কর্তৃপক্ষ জানান, মাহিরা ওই দিন পরীক্ষাকেন্দ্রেই যাননি।

পরে সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহিরার স্বজনরা।

নিখোঁজ তরুণীর বাবা আব্দুল্লাহ আল মারুফ ও মা রেহানা পারভীন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি সহপাঠীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি, তবে অনুসন্ধান চলছে।

মাহিরার পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে ০১৭৮৯৫১০৪৫০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী