Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৩, ২৪ জুলাই ২০২৫

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার
ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আটকের পর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালের ১৭ মে বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান।

তবে সংবিধানের ১৩তম সংশোধনী বাতিলের রায়সহ একাধিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি হয়ে ওঠেন দেশের বিচার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিচারকদের একজন। অবসরের মাত্র কয়েকদিন আগে দেয়া সে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন তিনি। এর ফলে দেশে রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র হয় এবং দীর্ঘদিনের গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া ভেঙে পড়ে।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সংবাদ সম্মেলনে খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবি উঠে আসে। সংগঠনটি তাকে ‘বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ আখ্যা দিয়ে বলেন, দেশের ইতিহাসে এ ধরনের বিচারকদের জবাবদিহির আওতায় না আনলে ভবিষ্যৎ আরও অন্ধকার হবে।

খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগের তালিকায় রয়েছে—

  • বিচারপতি হিসেবে নিজ চিকিৎসায় ত্রাণ তহবিলের অর্থ ব্যবহার
  • জ্যেষ্ঠ বিচারপতিদের উপেক্ষা করে নিয়োগ
  • আগাম জামিনের এখতিয়ার সীমিত করা
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অস্বীকার করা
  • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ
  • বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো
  • ক্ষমতার অপব্যবহার

তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। গত বছরের ১৮ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান একটি মামলা করেন, যেখানে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রায় জালিয়াতি ও রায় পরিবর্তনের অভিযোগ আনা হয়।

পতিত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সরকার পতনের পর মাত্র আটদিনের মাথায় তিনি পদত্যাগ করেন এবং এরপর থেকে ছিলেন লোকচক্ষুর আড়ালে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান