Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২০, ২৯ মে ২০২৫

আপডেট: ০২:২০, ২৯ মে ২০২৫

বিমানবন্দরের আশকোনায় সেনাবাহিনীর অভিযান

মাদকসহ ছয় নারী গ্রেফতার

মাদকসহ ছয় নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর হজ ক্যাম্প সংলগ্ন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ছয় নারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

রাতে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত নারীরা হলেন—মোছা. কাকলী (২৪), আমেনা (২৫), লিমা (২৭), মাহি (২৩), ফাতেমা আক্তার বৃষ্টি (২৪) ও মুন্নি আক্তার (২৩)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৮৯০ টাকা।

সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ