Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ২৬ জুলাই ২০২৫

মানবতার ডাকেই রক্তদান

স্বেচ্ছায় রক্তদান করলেন পর্যটন উপদেষ্টা 

স্বেচ্ছায় রক্তদান করলেন পর্যটন উপদেষ্টা 
ছবি: সংগৃহীত

মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদান করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস প্রাঙ্গণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় অংশ নিয়ে তিনি রক্ত দেন।

পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপদেষ্টা কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত রক্তদান কর্মসূচিতে অংশ নেন। রক্তদানের সময় তিনি ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত ও প্রাণবন্ত।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে শেখ বশিরউদ্দীন বলেন, রক্তদান সামাজিক দায়বদ্ধতার প্রকাশ। নিয়মিত রক্তদানের অভ্যাস গড়ে তোলা জরুরি। কারণ, এ অভ্যাস একদিন কারও জীবন বাঁচাতে পারে। পুরো বিষয়টি আসলে এক ধরনের নৈতিক অঙ্গীকার।

রক্তদানের সময় উপদেষ্টার পাশে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সফিকুর রহমান, চিফ মেডিকেল অফিসার তাছলিমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জুলাই পুনর্জাগরণ আন্দোলনের অংশগ্রহণকারীরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা