Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেফতার

সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকার নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা পুলিশ এ অভিযান চালায়। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কবিরুল হক মুক্তিকে নিকেতন থেকে গ্রেফতার করে গুলশান থানায় নেয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কবিরুল হক মুক্তি দীর্ঘদিন নড়াইলের রাজনীতির পরিচিত মুখ ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে পরপর চারটি সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিস্তারিত কারণ বা মামলার সুনির্দিষ্ট তথ্য শিগগিরই জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ