Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১২

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১২
ছবি: সংগৃহীত

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল জনতা ও পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ৫০–৬০ জন আওয়ামী লীগ কর্মী এনসিপির অফিসের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মিছিলকারীদের দুই-একজন পুলিশ ও সাধারণ পথচারীর ধাওয়ায় দৌড়ে পালাতে হচ্ছে। কয়েকজনকে ঘটনাস্থলেই ধরা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বাংলামোটর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গুলশান এলাকা থেকে আরও ৬ জনকে আটক করা হয়। গ্রেফতরকৃতদের মধ্যে রয়েছেন মাইন উদ্দীন, বিল্লাল হোসেন, রাব্বি, সোহেল হাসান রাফি, আরিফ, নাদিম, শুক্কুর হাওলাদার, শিহাব মুন্সি, জুয়েল, সাদ্দাম মোল্লা, রানা ও নাজমুল।

পুলিশ বলছে, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলো।

মিরপুরে আরও ৬ জন আটক

এর আগে বৃহস্পতিবার মিরপুর পাইকপাড়া এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলেন—সুজানগর পৌর যুবলীগ সভাপতি জুয়েল রানা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী আল নমান সাইফ, চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী মো. জুলহাস, ছাত্রলীগের কর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগ কর্মী মো. সাগর হোসেন ও মো. ওহিদুল ইসলাম সুমন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এ সময় ৩০–৪০ জন মুখোশধারী পালিয়ে যায়। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা