Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল থেকে বোমা, গ্রেফতার ২৪৪

হঠাৎ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের, সাঁড়াশি অভিযান যৌথ বাহিনীর, হোটেলে ফ্ল্যাটে নেতা-কর্মী থাকলে তথ্য দেওয়ার অনুরোধ।

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল থেকে বোমা, গ্রেফতার ২৪৪
ছবি: সংগৃহীত

গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা জঙ্গি সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রাজধানীতে একযোগে ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও ও পান্থপথ এলাকায় হঠাৎ মিছিল বের করে তারা। এ সময় চোরাগোপ্তা বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ অবনতির প্রেক্ষাপটে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালায়। পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিকাল ৩টার দিকে পান্থপথ সিগন্যালের সামনে তল্লাশির সময় একজনের ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ডিবি, সিটিটিসি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এসব সামগ্রী আনা হয়েছিলো।

এছাড়া দুপুর ২টার দিকে পানি ভবনের সামনে থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৪০ নেতা-কর্মীকে আটক করা হয়। একই ধরনের অভিযান চলে তেজগাঁও ও ফার্মগেট এলাকাতেও।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস. এন. নজরুল ইসলাম জানান, রাজধানীর আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। জনগণের কাছে অনুরোধ জানানো হচ্ছে—যদি কেউ তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানে, পুলিশকে তা দিতে হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ দলের যেকোনও অপতৎপরতা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা