Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১৯ জানুয়ারি ২০২৬

আগাম প্রচারণার অভিযোগ

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইসির শোকজ

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইসির শোকজ
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি প্রচারণা শুরু করার অভিযোগে ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা-৮ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে তাকে ‘সংসদ সদস্য প্রার্থী’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান ব্যবহার করা হয়েছে। এসব বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ বিধি অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। অথচ নির্ধারিত সময়ের আগেই এসব বিলবোর্ড স্থাপন করায় এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিতর্কিত বিলবোর্ড অপসারণ করতে হবে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেনো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সোমবার সকাল ১১টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী প্রচারণা শুরুর আরও চার দিন বাকি থাকতেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বড় আকারের বিলবোর্ড স্থাপনের ঘটনায় নির্বাচন কমিশন এ শোকজ নোটিশ জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ