Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৪৪, ৩০ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদ’ বাস্তবায়নে বাধা সৃষ্টিকারীরা ক্ষমার অযোগ্য 

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গৃহযুদ্ধের আশঙ্কা: নাসির উদ্দীন পাটোয়ারী

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গৃহযুদ্ধের আশঙ্কা: নাসির উদ্দীন পাটোয়ারী
ছবি: সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে—এমন শঙ্কা অমূলক নয়। তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যত রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

পাটোয়ারী বলেন, দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে—তার দায় বিএনপি-জামায়াতের ওপর বর্তায়। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের ব্যাপারে তীব্র সমালোচনা করে বলেন, কমিশন বিভিন্ন জায়গায় এক কথা বলছে, আর জনগণের মাঝে আবার ভিন্ন কথা বলা হচ্ছে; এটা খাঁটি রাজনীতিই নয়। তিনি নেতাদের ক্ষমতার মোহে অন্ধ না হতে এবং জনগণের মধ্যে বিভক্তি না সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তিনি আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বলেছেন, বিদেশি খেলোয়াড়রা আমাদের পিচ্ছিল মাঠে খেলছে — কিন্তু খুব কঠিন; আর বিদেশী খেলোয়াড়দের তৈলমর্দন করার জুরি নেই। তিনি সতর্ক করেছেন যে, যদি কেউ জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করে তাহলে তাদের কাজ ক্ষমার যোগ্য হবে না।

পাটোয়ারী বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, গণভোটকে কেন্দ্র করে তাদের অবস্থান ‘কুচক্রমূলক’—তারা যদি দেশের মানুষের বাস্তব অবস্থাকে না বুঝে এমন সিদ্ধান্ত নেন, তাহলে ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, তারা চুপ থাকবে না এবং প্রয়োজন হলে রাজপথে ফের আন্দোলনে নামবে।

নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে পাটোয়ারীর এসব বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা