Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২০ জুলাই ২০২৬

সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার

সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল পোশাক, মূল্যবান সামগ্রী ও আসবাবপত্রের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে পরিচালিত এ অভিযানে তার দুটি ফ্ল্যাটের সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ শুরু হয়েছে, যা সোমবারও চলবে।

রোববার (১৯ জুলাই) সকালে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম আদালতের আদেশ অনুযায়ী গুলশানের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিন সেট মুক্তার গয়না, আটটি ঘড়ির বক্স এবং চারটি রোলেক্স ব্র্যান্ডের বিলাসবহুল ঘড়ি পাওয়া গেছে।

নথিপত্র অনুযায়ী, উদ্ধার হওয়া প্রতিটি রোলেক্স ঘড়ির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে। এ ছাড়া চারটি ঝাড়বাতি এবং বিভিন্ন মূল্যবান আসবাবপত্রও ইনভেন্টরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালতের নির্দেশে সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের একজন পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মো. নিলয় রহমান।

দুদক জানিয়েছে, ফ্ল্যাটে থাকা সম্পদের পরিমাণ অনেক বেশি হওয়ায় একদিনে ইনভেন্টরির কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে রোববার শুরু হওয়া এ কার্যক্রম সোমবারও অব্যাহত থাকবে।

ক্ষমতার পটপরিবর্তনের পর সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান জোরদার করে দুদক। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আদালত যুক্তরাজ্যে থাকা তার ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন।

এ ছাড়া চলতি বছরের ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা তার প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা মূল্যের বাড়ি, ফ্ল্যাট ও বিভিন্ন বিনিয়োগ জব্দের নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে বর্তমানে একাধিক মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ