Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ২২ সেপ্টেম্বর ২০২৫

সাবেক ভূমিমন্ত্রী

সাইফুজ্জামান চৌধুরীর ২৩ বস্তা নথিসহ উদ্ধার  ৬০২ সম্পদের ফাইল

সাইফুজ্জামান চৌধুরীর ২৩ বস্তা নথিসহ উদ্ধার  ৬০২ সম্পদের ফাইল
ছবি: সংগৃহীত

অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯টি দেশে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৬০২টি সম্পদের ফাইল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের ওসমান তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত জব্দ করা হয়।

দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত বস্তাগুলোতে বিদেশে অর্জিত ফ্ল্যাট-বাড়িসহ দেশের-বিদেশের বিভিন্ন সম্পদের নথিপত্র রয়েছে। পর্যায়ক্রমে এসব বস্তা খুলে তালিকা তৈরি করে জাবেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জশিটে সংযুক্ত করা হবে।

গণঅভ্যুত্থানের পর থেকে দুদক সাবেক প্রভাবশালী এ মন্ত্রীর দেশে-বিদেশের সম্পদ অনুসন্ধান শুরু করেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং দেশে-বিদেশে বিপুল অঙ্কের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

দুদক জানিয়েছে, প্রথমে সম্পদের নথি কালুরঘটি আরামিট সিমেন্ট ফ্যাক্টরিতে রাখা ছিল। পরে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে দুদক টিম রওনা হলে নথিগুলো গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাসায় সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার গাড়িচালকের বাসায় কোনো নথিপত্র পাওয়া না যাওয়ায় অভিযান চালিয়ে তা ওসমান তালুকদারের বাসায় সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রাতে সেখান থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ