Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৬, ১২ জুন ২০২৫

আপডেট: ০২:৫৭, ১২ জুন ২০২৫

যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সব সম্পত্তি জব্দ

যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সব সম্পত্তি জব্দ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (NCA)। বুধবার (১১ জুন) রাতে আল জাজিরার তদন্তকারী ইউনিট ‘আই-ইউনিট’-এর এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

আল জাজিরা জানায়, গতরাতে এনসিএ এক বিবৃতিতে জানায়— চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে সংস্থাটি সাইফুজ্জামান চৌধুরীর একাধিক সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। এর ফলে তিনি এখন যুক্তরাজ্যে নিজের কোনও সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাফিয়া হাসিনার ঘনিষ্ঠ এ সাবেক মন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যে আত্মগোপনে রয়েছেন। জুলাইয়ের গণ-আন্দোলনের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান তিনি।

সাইফুজ্জামান চট্টগ্রামের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে সম্পদ গঠনের অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পরে ঢাকা এনসিএ-এর মাধ্যমে যুক্তরাজ্য সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করে। সে অনুরোধের ভিত্তিতেই সম্পত্তি জব্দের পদক্ষেপ নেয়া হয়।

এর আগেও একই ধরনের অভিযোগে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যে থাকা প্রায় ৯ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করে এনসিএ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাজ্যে সম্পদ জব্দের এ ধারাবাহিকতা শুধু দুর্নীতির বিরুদ্ধে বার্তা নয়, বরং ক্ষমতা হারানো আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও এক কঠিন সংকেত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য