Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২৬ জুলাই ২০২৬

তদন্তে দুদক

৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু

৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের কথিত ৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে।

জানা গেছে, ইসলামী ব্যাংকের করা এক রিট আবেদনের পর ২০২৫ সালের ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলামের বেঞ্চ তিনটি নির্দেশনা এবং একটি রুল জারি করেন।

আদালতের নির্দেশনায় বলা হয়, ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠনের আগে দায়িত্বে থাকা পরিচালকদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ থাকায় আদালতের অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব জব্দ এবং জেএমসি বিল্ডার্সের কোনও শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয়া হয়।

এছাড়া বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বিএফআইইউকে নির্দেশ দেন আদালত। পরে ২০২৫ সালের ২৯ অক্টোবর বিএফআইইউ প্রতিবেদন জমা দিলেও দীর্ঘদিন এ বিষয়ে শুনানি হয়নি।

মামলায় ইসলামী ব্যাংকের পক্ষে ব্যারিস্টার মো. আব্দুল কাউয়ুম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ এবং ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির শুনানিতে অংশ নেন।

আইনজীবী শিশির মনির জানান, জেএমসি বিল্ডার্সের নামে থাকা ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার হস্তান্তর করা হয়। তার দাবি, ২০১৭ সাল থেকে ২০২৩ সালে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে এসব শেয়ার হস্তান্তরের অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি আরও বলেন, রিট আবেদনে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাওয়া উদ্যোক্তা শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়ার পাশাপাশি ঋণ ও শেয়ার জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে।

শিশির মনিরের দাবি, একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণ করতে পারলেও এস আলম গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো কথিত জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর মাধ্যমে তারা মোট ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে, যার মধ্যে শুধু জেএমসি বিল্ডার্সের মাধ্যমে প্রায় ৮০ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।

জানা গেছে, আগামী বুধবার বিএফআইইউর দাখিল করা প্রতিবেদন ও রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এসব অভিযোগ বর্তমানে আদালতের বিচারাধীন। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?