Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৫:০৮, ৪ মার্চ ২০২৬

সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর

সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলমের মা আছিয়া বেগমের নামাজে জানাজা আজ বাদ জোহর কুমিল্লার ময়নামতির শাহদৌলতপুর গ্রামের মৈশান বাড়িতে অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাকে মৈশান বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

আছিয়া বেগম মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ গ্রাম শাহদৌলতপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন ছিলেন।

তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, দিদারুল আলমের বাবা আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য ছিলেন।

আছিয়া বেগমের মৃত্যুতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ