Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ৪ অক্টোবর ২০২৫

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

বাগেরহাটে এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হায়াত উদ্দিন। তবে তিনি পরাজিত হন। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন হায়াত উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা ৪–৫ যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হায়াত উদ্দিন বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব ছিলেন এবং মাদক ব্যবসা, ঠিকাদারি কাজের মান, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ইত্যাদি বিষয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় লিখতেন। তবে তার বিরুদ্ধেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা আছে। কয়েক মাস আগে তার ওপর আরেকটি হামলার ঘটনাও ঘটেছিলো।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল