Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১৮, ১০ মার্চ ২০২৬

আপডেট: ০৩:২০, ১০ মার্চ ২০২৬

অভিযুক্ত পলাতক

সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত

সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে একটি পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ এক গ্রাহকের ছুরিকাঘাতে মিঠু গোয়ালা নামে এক পাম্পকর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইফতারের কিছুক্ষণ আগে তেল নিতে ওই পেট্রোল পাম্পে যান এক গ্রাহক। সে সময় পাম্পে তেল না থাকায় কর্মীদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে কিছুটা উত্তেজনাও তৈরি হয়।

এরপর ইফতার শেষে ওই ব্যক্তি আবার পাম্পে ফিরে এসে কর্মী মিঠু গোয়ালাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা