Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫০, ১৩ মার্চ ২০২৬

ইউপি উদ্যোক্তা সাময়িক বরখাস্ত

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় টাকা নেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

বুধবার (১১ মার্চ) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে চেয়ারে বসে থাকা এক ব্যক্তিকে ঘিরে কয়েকজন নারী দাঁড়িয়ে আছেন। টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেখা যায়। ভিডিও ধারণকারী ব্যক্তি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেয়ার নামে ইউনিয়নের প্রায় ৯ হাজার মানুষের কাছ থেকে ১৩০ টাকা করে নেয়া হয়েছে এবং তিনি সবার টাকা ফেরত দেয়ার দাবি জানান। পরে ওই ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফেরত দিতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন উদ্যোক্তা শিবু দাসের ছোট ভাই দীপু দাস গত কয়েক দিন ধরে ডৌবাড়ী ইউনিয়নের নারীদের কাছ থেকে ফ্যামিলি কার্ডের নামে ১২০ থেকে ১৩০ টাকা করে নিচ্ছিলেন। বুধবারও ইউনিয়ন উদ্যোক্তার কার্যালয়ে নারীদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছিলো। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দীপু দাস সেখানেই টাকা ফেরত দিতে বাধ্য হন।

ঘটনার সময় উদ্যোক্তা শিবু দাস কার্যালয়ে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এ বিষয়ে কথা বলতে শিবু দাসের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যদিও ইউপি উদ্যোক্তার পদটি সরাসরি সরকারি পদ নয়, তবুও অনিয়মের অভিযোগে শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা