Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০৬:১৩, ১৫ মার্চ ২০২৬

যশোরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

যশোরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
ছবি: সবার দেশ

যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করলেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, বিইউপি, এনডিসি, এএফব্লিউসি, পিএসসি জিডি(পি)। 

শনিবার (১৪ মার্চ) সকালে ঘাঁটি পাশ্ববর্তী ফরিদপুর-বাঁশবাড়িয়ায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান ঘাটির অভ্যন্তর ও পারিপার্শ্বিক এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন ও নালার পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য সকল স্থির পানি ও জমে থাকা ময়লা অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের পূর্বে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। তাই আমরা একেকজন নিজের মত করে একটু একটু করে নিজের বাসভবন ও এলাকা পরিচ্ছন্ন রাখার চেষ্ট কককরি তাহলে এ মশার উপদ্রব থেকে আমরা সুরক্ষা পাবো। প্রত্যেক শনিবার এলাকার মানুষদের সাথে নিয়ে আমরা এ কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন ডেঙ্গু মশা বা এডিস মশা যেখানে স্থির পানি থাকে সেখানে এ মশাগুলো জন্ম নেয়। তাই আমরা সকলেই চেষ্টা করবো বাড়ি ও বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যাতে করে স্থির পানি জমতে না পারে। এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম আরও বলেন, কিছু সামাজিক কাজ আছে যে কাজগুলো আমরা সবাই একসাথে কাজ করতে পারি। যেমন আমাদের আশপাশে অনেক ছোট খাটো খাল আছে সে খালগুলো বর্ষা মৌসুম আসার আগেই আমরা সকলেই মিলে পরিস্কার রাখার চেষ্টা করবো। বিমান বাহিনীর এ কাজকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল স্থানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল আমাদেরকে সাথে নিয়ে এ অভিযান আরম্ভ করেছে। এতে করে এলাকার মানুষ ও আমরা ব্যাপক উপকৃত হবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট বাফার জিডি(পি) এয়ার কমোডর মোস্তফা নাজমুল আলম, পরিচালনা শাখার জিডি(পি) অধিনায়ক এয়ার কমোডর সালাহ উদ্দিন মো. আলিম আল রাবিব, রক্ষণাবেক্ষণ শাখার ইঞ্জিনিয়ার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম সরোয়ার, বাফার সিআই জিডি(পি) গ্রুপ ক্যাপ্টেন একেএম নাজমুস সাদাত, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ সরদারসহ বিমান ঘারি কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি সদস্য ও অসামরিক ব্যক্তিবর্গ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ