Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫০, ১৯ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদী থেকে রাধাগোবিন্দের মূর্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে নদী থেকে রাধাগোবিন্দের মূর্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ছবি: সবার দেশ

ঠাকুরগাঁও সদর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে রাধাগোবিন্দের একটি মূর্তি পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগর গ্রামের উত্তর পাশে একটি নদীতে মাছ ধরার সময় জেলেরা হঠাৎ পানির নিচে একটি মূর্তির সন্ধান পান। পরে সেটি তুলে আনলে দেখা যায়, এটি রাধাগোবিন্দের মূর্তি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই এটিকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা রনজিৎ সরকার জানান, মাছ ধরার সময় জেলেরা হঠাৎ মূর্তিটি পান এবং পরে তা নদী থেকে তুলে আনা হয়।

তবে মূর্তিটির বয়স, ঐতিহাসিক গুরুত্ব কিংবা এটি কীভাবে নদীতে এলো—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কৌতূহলও তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা