Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৪:১৭, ১৯ মার্চ ২০২৬

২ টাকায় ঈদের হাসি: মিরসরাইয়ে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

২ টাকায় ঈদের হাসি: মিরসরাইয়ে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ‘২ টাকায় ঈদ বাজার’। সামান্য মূল্যে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় দরিদ্র পরিবারগুলো।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার মিঠাছরা বাজারে এ ভ্রাম্যমাণ ঈদ বাজারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মিরসরাই উপজেলা শাখা।

আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, এ বিশেষ বাজারে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিসসহ শিশুদের বিভিন্ন ধরনের নতুন পোশাক রাখা হয়। প্রতিটি পোশাক মাত্র ২ টাকায় বিক্রি করা হয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ সহজেই ঈদের কেনাকাটা করতে পারেন। এ উদ্যোগের মাধ্যমে অন্তত ১৫০টি পরিবার উপকৃত হয়েছে।

মাত্র ২ টাকায় মেয়ের জন্য থ্রি-পিস কিনতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন। তিনি বলেন, বর্তমান বাজারদরে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, সেখানে ঈদের নতুন পোশাক কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিলো। এ উদ্যোগ তাকে স্বস্তি দিয়েছে।

একইভাবে স্বস্তির কথা জানান আসিয়া খাতুন। তিনি বলেন, সীমিত আয়ের কারণে ঈদের কেনাকাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু এ বাজার থেকে প্রয়োজনীয় পোশাক কিনতে পেরে অনেকটা নিশ্চিন্ত হয়েছেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাদের জন্য দোয়া করেন।

উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হিমেল চৌধুরী, পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রদল সভাপতি মো. রিয়াদ, তারিফুর ইসলাম, নকিবুর রহমান এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক ও শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী