Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২৫ মার্চ ২০২৬

নারী সমন্বয়কারী হেফাজতে

কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা

কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা
ছবি: সংগৃহীত

কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত খোরশেদ আলম (২৬) কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে। তিনি শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের শরীরে পেট ও পায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর কক্সবাজার শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী এবং ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা