Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ১৭ জানুয়ারি ২০২৬

চন্দনাইশে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চন্দনাইশে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা হয়। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে অতর্কিতভাবে হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীর ওপর হামলা চালায়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি দেওয়ার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে চট্টগ্রাম–১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, জুলাইযোদ্ধাদের ওপর হামলা হলে তা শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং নির্বাচন ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।

ঘটনার পর হাসনাত আবদুল্লাহ ও আহত মাঈনউদ্দীনের ঘনিষ্ঠরা জানান, দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, জুলাইয়ের আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহ তার অত্যন্ত কাছের একজন। চন্দনাইশের বদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা তার ওপর হামলা চালিয়েছে, যা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়া যায় না।

উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন। পরে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম–১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন। হামলার ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার