Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫২, ২৯ মার্চ ২০২৬

যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে যুবক জখম

যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে যুবক জখম
ছবি: সবার দেশ

যশোর আনসার ক্যাম্প এলাকার নাদিম মাহমুদ (৩০) নামে এক যুবক পরকীয়ায় জড়িয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাদিম মাহমুদ বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে। শুক্রবার  (২৭ মার্চ) দিবাগত (শনিবার) রাত ৩টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিমের সঙ্গে তার বন্ধু শামিমের (৩২) স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন শামিম। এরই জেরে গত রাতে শামিম মোবাইল ফোনে কল করে নাদিমকে যশোর মেডিকেল কলেজের সামনে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় শামিম।

তাৎক্ষণিক মেডিকেল কলেজের দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে নাদিমের পরিবারকে খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শামিম পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, অভিযুক্তকে আটকে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব