Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ২৭ মার্চ ২০২৬

দ্রুত নামায় বাঁচলেন যাত্রীরা

যশোরে চলন্ত বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই

যশোরে চলন্ত বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই
ছবি: সবার দেশ

যশোরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রী ও শ্রমিকরা। আগুনে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত করা হয়। পরে সেটি মেরামত করার পর বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে কিছু দূর অগ্রসর হয়ে দাইতলা এলাকায় পৌঁছালে আবারও পাইপলাইনে ত্রুটি দেখা দেয়।

একপর্যায়ে হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। তাদের এ দ্রুত সিদ্ধান্তই বড় ধরনের প্রাণহানি এড়াতে সহায়তা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে ফেলে। আগুনের তীব্রতায় বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ ও যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির