Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ১০ এপ্রিল ২০২৬

অশ্লীল ভিডিও বিতর্কে তলব

মুচলেকায় মুক্তি বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ানের

মুচলেকায় মুক্তি বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ানের
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করে সতর্কতার ভিত্তিতে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কসবা থানায় হাজির হয়ে রেদোয়ান ইসলাম লিখিতভাবে অঙ্গীকার করেন, ভবিষ্যতে তিনি আর কোনও অশালীন বা আপত্তিকর কার্যকলাপে জড়াবেন না। একইসঙ্গে এ ধরনের ভিডিও তৈরি বা প্রচার থেকেও বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

এর আগে গত ৫ এপ্রিল তীব্র সমালোচনার মুখে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল তাকে কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করে। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, কমিটিতে অন্তর্ভুক্তির সময় জমা দেয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম ব্যক্তিগত তথ্য গোপন করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংগঠনটি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

এদিকে স্থানীয়ভাবে ‘তৌহিদী জনতা’ ব্যানারে করা অভিযোগে বলা হয়, রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নারী সেজে বিভিন্ন অশালীন ও আপত্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার করে আসছে, যা সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর।

এ অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের থানায় আনা হয়েছিলো। তারা লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কোনও অশালীন বা আপত্তিকর কনটেন্ট তৈরি বা প্রচার করবেন না। তবে ভবিষ্যতে একই ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ
ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও