Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪২, ১৭ অক্টোবর ২০২৬

ফৌজদারি ব্যবস্থা নেয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফৌজদারি তদন্তসহ বড় ধরনের পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সম্পর্কে তার কাছে অনেক তথ্য রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার প্রকাশিত ‘দ্য হিল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অতীতে তিনি বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন ও বারাক ওবামার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ পেয়েও তা করেননি। তবে চাইলে এখনও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তিনি অনেক কিছু করতে পারতেন। বিল ক্লিনটনকে পছন্দ করেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বারাক হুসেইন ওবামার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুযোগ ছিলো এবং এখনও রয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

কী ধরনের পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প?

‘বড় ধরনের পদক্ষেপ’ বলতে কী বোঝাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন অথবা তাদের সুনাম ক্ষুণ্ন করতে পারেন।

তবে সাবেক এই মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে তার হাতে কী ধরনের অভিযোগ বা তথ্য রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তাদের বিরুদ্ধে বাস্তবে কোনও পদক্ষেপ নেয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট ঘোষণা দেননি তিনি।

সাক্ষাৎকারের একপর্যায়ে ট্রাম্প ইঙ্গিত দেন, এমন পদক্ষেপ নিতে গেলে তাকে আবারও অভিশংসন বা ইমপিচমেন্টের মুখোমুখি হতে হতে পারে। এরপর তিনি আলোচনার বিষয় পরিবর্তন করেন।

ট্রাম্পের বক্তব্যে তিন সাবেক মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের প্রসঙ্গ উঠে এলেও তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অপরাধের প্রমাণ বা আনুষ্ঠানিক অভিযোগের বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ
ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও