Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৬, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ০০:৩৭, ৩১ মার্চ ২০২৬

ফেসবুক পোস্টে গণভোটের দাবি, এক ঘণ্টায় ছাত্রদল নেতা বহিষ্কার

ফেসবুক পোস্টে গণভোটের দাবি, এক ঘণ্টায় ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

গণভোটের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা রাকিবুল হাসান উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি দলের অন্যান্য নেতাকর্মীদের তার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের একটি Facebook আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শিরোনামে একটি পোস্ট দেন রাকিবুল হাসান। এর প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রাকিবুল হাসান জুলাইয়ের আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক সূত্রে জানা যায়, ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে তিনি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার শিকারও হয়েছিলেন।

বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাকিবুল হাসান বলেন, স্কুল জীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দলের অবস্থান তাকে আকৃষ্ট করেছে। দশম শ্রেণি থেকে ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকার কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, জুলাইয়ের আন্দোলনে তিনি মানুষের পাশে ছিলেন এবং দেশের স্বার্থে গণভোট বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছিলেন। একটি ফেসবুক পোস্টের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল