Sobar Desh | সবার দেশ গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৫, ২১ এপ্রিল ২০২৬

পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র সংকট, মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের

পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র সংকট, মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আগের রাতেও প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন গাইবান্ধার পরীক্ষার্থীরা। পলাশবাড়ী উপজেলায় সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জানা গেছে, গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়–এর ২৯ জন পরীক্ষার্থী সোমবার রাত পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় অনিশ্চয়তায় পড়ে যান। ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়কে অবস্থান নেন এবং অবরোধ গড়ে তোলেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ চলার পর রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান। তারা দ্রুত প্রবেশপত্র পৌঁছে দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এদিকে একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়–এর ৩৬ জন পরীক্ষার্থীও সোমবার বিকেল পর্যন্ত প্রবেশপত্র পাননি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা দিনভর ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

অন্যদিকে জেলার ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয়–এর প্রায় ১৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে গুরুতর ত্রুটি ধরা পড়ে। কারও বিভাগ ভুল, কারও ছবির জায়গায় অন্যের ছবি, আবার কারও বাবা-মায়ের নাম ভুল থাকায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।

পলাশবাড়ী উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার্থীরা যেনো সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

পরীক্ষার্থীরা জানান, হাতে মাত্র কয়েক ঘণ্টা সময় থাকলেও প্রবেশপত্র না পাওয়ায় তারা চরম মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে এখন তারা পরীক্ষার প্রস্তুতিতে ফিরে গেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী