Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৬, ৪ মে ২০২৬

টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা

টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সবার দেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য নির্ধারিত গ্রাহকদের মধ্যে বিতরণ না করে গুদামজাত করার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পণ্য।

রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এর আগে, গতকাল শনিবার দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠান শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য গ্রাহকদের মাঝে বিতরণ না করে গুদামে মজুত রাখা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি গুদাম থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৮০ বোতল (২ লিটার) সয়াবিন তেল, ৪ বস্তা চিনি (প্রায় ২০০ কেজি) এবং প্রায় ২০০ কেজি ছোলা। স্থানীয়দের অভিযোগ পরবতীতে পণ্যগুলো বেশি দামে বাজারে বিক্রি করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আরও জানান, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা