Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৯, ৮ মে ২০২৬

আপডেট: ০১:০৯, ৮ মে ২০২৬

বিদ্যুৎ মেরামতের কথা বলে ফাঁদ

বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার

বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

বরিশালে বিদ্যুৎ লাইনের কাজের কথা বলে বাসায় ডেকে এনে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের বাসা থেকে গাঁজা ও ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— সুমাইয়া আক্তার ও তার স্বামী কাওরান ইসলাম আকাশ। নগরীর রূপাতলী সোহরাব হাউজিং এলাকার আহমেদ মোল্লা সড়কের ব্যাংকার্স গলির একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে চক্রটি রূপাতলী হাউজিং এলাকার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরপর পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে এনে ভয়ভীতি, নির্যাতন ও মামলার হুমকি দিয়ে অর্থ আদায় করছিলো তারা।

ভুক্তভোগী বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার বাসিন্দা ও ইলেকট্রিক মিস্ত্রি মো. ইউসুফ জানান, নগরীর কাশিপুর এলাকায় সুমাইয়া আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরে সুমাইয়া বিদ্যুতের লাইন মেরামতের কথা বলে তাকে রূপাতলীর ওই বাসায় যেতে বলেন।

গত ৫ মে সন্ধ্যায় সহকারী মোতাহারকে নিয়ে তিনি সেখানে যান। সহকারীকে নিচে রেখে তিনি তৃতীয় তলার ফ্ল্যাটে ওঠেন। ঘরে প্রবেশের পরপরই দরজা বন্ধ করে দেয়া হয় এবং ঘরের লাইট নিভিয়ে তাকে মারধর শুরু করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ইউসুফের দাবি, চক্রের সদস্যরা তাকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। পরে তার সহকারী মোতাহারকেও ঘরে তুলে এনে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বিকাশ ও নগদের মাধ্যমে ২৩ হাজার টাকা আদায় করার পর তাদের ছেড়ে দেয়া হয়।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ইসতিয়াক মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সুমাইয়া আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে কিছু গাঁজা ও আট পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, ঘটনাটি নিয়ে হানিট্র্যাপ ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, চক্রটির মূল হোতা হিসেবে অভিযুক্ত কাওরান ইসলাম আকাশকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়। এছাড়া ভুক্তভোগীদের দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আদায় করা অর্থ উদ্ধারের চেষ্টাও চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২
ইলন মাস্কের শুক্রাণু থেকে সহকর্মী জিলিসের চার সন্তানের জন্ম
ফরিদপুরে প্রতিমন্ত্রীর চেয়ারে বসলেন এমপি, সমর্থকদের হট্টগোল
ঈদের আগে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে
হাওড়ে ডুবছে কৃষকের স্বপ্ন, ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায়
ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি