Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১১, ১৬ নভেম্বর ২০২৫

আহত কমপক্ষে ৬০

বরিশালে হাফ ভাড়া ইস্যুতে ছাত্র–শ্রমিক সংঘর্ষ, বাস ভাঙচুর

বরিশালে হাফ ভাড়া ইস্যুতে ছাত্র–শ্রমিক সংঘর্ষ, বাস ভাঙচুর
ছবি: সংগৃহীত

বরিশালে হাফ ভাড়া আদায়কে কেন্দ্র করে বাসশ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে শুরু হওয়া এ উত্তেজনা দুই ঘণ্টার বেশি স্থায়ী হয়। সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, আর শ্রমিক পক্ষ দাবি করেছে—অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া চাইলে তাকে বাসশ্রমিকরা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হয়ে দায়ী শ্রমিকদের বিচারের দাবি জানায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিক্ষুব্ধ হয়ে ওঠে—বাস ভাঙচুর, সড়কে অগ্নিসংযোগসহ কয়েকটি অংশ রণক্ষেত্রে পরিণত হয়।

বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, হাফ ভাড়া তাদের ন্যায্য অধিকার। তারা দাবি করেন, শ্রমিকদের হামলায় ২০–২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনা আমরা জানার পর স্ট্যান্ডে আসি। কিন্তু আমাদের ওপরই শ্রমিকরা হামলা চালায়।

অন্যদিকে শ্রমিকরা অভিযোগ অস্বীকার করে উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে। পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, এক শিক্ষার্থীর সঙ্গে ভাড়াকে কেন্দ্র করে সামান্য বিরোধ হয়েছিলো। কিন্তু সন্ধ্যার পর বিএম কলেজের কয়েকশ শিক্ষার্থী এসে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে এবং ১৫–২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে।

দুই পক্ষের এ সহিংসতায় পুরো এলাকা উত্তেজনায় টইটম্বুর হয়ে ওঠে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের বিপুল সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম জানান, দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী