Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৯, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫৯, ১৯ মার্চ ২০২৬

প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশালে শিশু রাইসাকে পুড়িয়ে হত্যা

বরিশালে শিশু রাইসাকে পুড়িয়ে হত্যা
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে শিশু রাইসা আক্তার-কে পুড়িয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়া এ বিক্ষোভে প্রায় আধঘণ্টা মহাসড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং নিহত রাইসার বাবা নজরুল ইসলাম হাওলাদার। তারা বলেন, রাইসার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়রা জানায়, ১৫ মার্চ দুপুরে রাইসা বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং লিডার সিফাত শিকদার তার পথ রোধ করে এবং অনৈতিক প্রস্তাবে সম্মতি না দেয়ায় তার গায়ে আগুন লাগিয়ে হত্যা করে।

এলাকাবাসী ও নিহতের পিতা দাবি করেছেন, যারা এ হত্যার সঙ্গে জড়িত, তারা পূর্বেও কিশোর গ্যাং পরিচালনা ও মাদক ব্যবসা চালাচ্ছিলো।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক