Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

১৩ হাজার টাকা জরিমানা আদায়

বরিশালে নগদ টাকা ও  ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক

বরিশালে নগদ টাকা ও  ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নগদ ১ লাখ ২ হাজার টাকা ও ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার পাংশা এলাকায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় দুটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচনসংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের একাধিক ভোটার স্লিপ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, নির্বাচনের সময় এ ধরনের কার্যক্রম আইনত নিষিদ্ধ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, আটক হুমায়ুন গাজীকে ১০ হাজার টাকা এবং এনায়েত কাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তবে আটক দুই ব্যক্তি দাবি করেছেন, ব্যবসায়িক প্রয়োজনে তারা ওই টাকা বহন করছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা