Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২, ১৬ মে ২০২৬

আপডেট: ০১:২৩, ১৬ মে ২০২৬

শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক

শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ। 

তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে শুক্রবার (১৫ মে) ভোরে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। 

আটক রাব্বি ইসলাম শার্শার শালকোনা গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি রাব্বি তাদের দূরসম্পর্কের আত্মীয়। গত বছর বাদীর ১৭ বছর বয়সী মেয়ে এক আত্মীয়ের সঙ্গে রাব্বিদের বাড়িতে বেড়াতে যায়। সে সময় রাব্বি তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো।

গত ২০ ডিসেম্বর ভোররাতে রাব্বি কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় এবং বিয়ের প্রলোভন দেয়। এরপরও একাধিকবার সে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ৬ মে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। তখন পরিবার জানতে পারে ওই কিশোরী অন্তঃসত্ত্বা। বিষয়টি রাব্বিকে জানানো হলে সে দায় অস্বীকার করে। 

নিরুপায় হয়ে কিশোরীর পরিবার শার্শা থানায় মামলা করলে পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত অভিযানে নামে এবং রাব্বিকে আটক করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল