Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ১৪ এপ্রিল ২০২৬

শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক

শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা সাইদুজ্জামান সাঈদ বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গ্রহণের দুই ঘন্টা মধ্যে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজী (৫৫) কে ‘মামা’ বলে সম্বোধন করতো এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করতো।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর অনুমান দুইটার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের ওপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির কান্নাকাটির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটির পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন। শার্শা থানা পুলিশ অভিযোগটি গ্রহণের দুই ঘন্টায় আসামী বাবুল গাজীকে গ্রেফতার করে।

এ ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত বাবুল গাজীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আসামী বাবুল গাজীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী