Sobar Desh | সবার দেশ জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৩, ৩১ জানুয়ারি ২০২৫

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৫

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৫
ছবি: সংগৃহীত

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৫ আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া। আর গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ ফকির।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে সরিষাবাড়ী থেকে মধুপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক ৪ জন। স্থানীয়রা দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় অটোরিকশাকে চাপা দেয়া ট্রাকটি। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৪ জনের লাশ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি পালিয়েছে। ট্রাকসহ  চালককে আটকের চেষ্টা চলছে।

8জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী