Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০১:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৫

ভিডিও ফাঁস, আলোচনা সমালোচনার ঝড়

স্কুলে বাজলো ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’

স্কুলে বাজলো ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’
ছবি: সংগৃহীত

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সংগীত ‘জয় বাংলা জিতবে এবার নৌকা গানটির সাথে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে।

এরই পরিপ্রেক্ষিতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ২০ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগে গত রোববার (২৬ জানুয়ারি) ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা।
 
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে। আর অনুষ্ঠানের মাইকে বাজছে গান- ‘কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোন টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা।’ 

প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায় যে, এটি ওই অনুষ্ঠানেরই ধারণ করা একটি মুহূর্তের একটি অংশ বিশেষ। ঘটনার পাঁচ দিন পরে আল আমীন রহমান নামে এক ব্যক্তি ভিডিওটি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাসিমা বেগম বলেন, ওইদিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিলো। এসময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎই তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মাইকের ওই গানটি বন্ধ করে দেয়া হয়। বিষয়টি অসাবধানতাবশতঃ হয়ে গেছে। আসলে এটা ইচ্ছাকৃত নয়।

তিনি আরও বলেন, ঘটনাটি সত্যি। তবে আমাদের প্রশ্ন, ওই ভিডিওটি ধারণ করলো কে আর সেটি প্রচারই বা কে করলো।

এ বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। রোববারের (০২ ফেব্রুয়ারি) মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা