Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:০২, ২৯ আগস্ট ২০২৬

সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন

সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেয়া বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করার পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ফলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণাও প্রত্যাহার করেছে সংগঠনটি।

তবে কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার হলেও জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হবে না।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানান কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা।

এর আগে শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনের কথা ছিলো।

হাসনাতের দুঃখ প্রকাশ, কর্মসূচি প্রত্যাহার

গত শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহর দেয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে শনিবারের এনসিপির অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন তারা।

এ পরিস্থিতিতে শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ডাক দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

তবে শনিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ সংসদে দেয়া বক্তব্যের কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে নৌকাবাইচের স্থান উল্লেখে নিজের তথ্যগত ভুলের কথাও স্বীকার করেন তিনি।

এরপরই কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনও বাধা থাকবে না।

শিল্পকলায় রাজনৈতিক অনুষ্ঠান নয়: জেলা প্রশাসন

কওমি ছাত্রদের পক্ষ থেকে বাধা না থাকার ঘোষণা এলেও এনসিপির কর্মসূচি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানানো হয়েছিলো। কিন্তু সেটি যে রাজনৈতিক সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি হবে, তা জানানো হয়নি।

তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে কোনও রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তাই রাজনৈতিক কর্মসূচির অনুমতি আমরা দিতে পারি না। তারা সেখানে এ ধরনের অনুষ্ঠান করতে পারবে না।

ফলে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহারের পর একদিকে পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও অন্যদিকে জেলা প্রশাসনের আপত্তিতে শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা