Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬, ৫ মে ২০২৫

হাসনাতের ওপর হামলায় শিবিরের কড়া হুঁশিয়ারি

হাসনাতের ওপর হামলায় শিবিরের কড়া হুঁশিয়ারি
ফাইল ছবি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার (৪ মে) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে জাহিদুল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যেসব সাহসী কণ্ঠ আমাদের সঙ্গে সহযাত্রায় আছেন, তাদের ওপর হামলা হলে আমরা ‘জুলাই যোদ্ধারা’ এক কণ্ঠে প্রতিরোধ করবো। গাজীপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘৩৬ জুলাই’-পরবর্তী বাংলাদেশে পুরনো হোক কিংবা নতুন, কোনও ফ্যাসিস্ট শক্তিকেই ছাড় দেয়া হবে না।

এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ফেসবুকে লেখেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার ওপর হামলা মানে জুলাই বিপ্লবের স্পিরিটের ওপর আঘাত। আমি দেশে থাকলে তাকে বুক দিয়ে আগলে রাখতাম। এখন যারা দেশে আছেন, তারা যেনো তা করেন। ইনকিলাব জিন্দাবাদ!

প্রসঙ্গত, হামলার ঘটনায় ইতোমধ্যে গাজীপুর মহানগর পুলিশ দুজনকে আটক করেছে। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে রোববার রাতেই তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম।

আটককৃতরা হলেন—বাসন থানার বাসিন্দা নিজাম উদ্দিন তুষার ও জোবায়ের হোসেন শিমুল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড