Sobar Desh | সবার দেশ জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগৃহীত

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইজিবাইকের তিন যাত্রী এবং বাসের একজন যাত্রী রয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজিব’ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকের তিন যাত্রীর লাশ উদ্ধার করে।

তিনি বলেন, আহতদের হাসপাতালে নেয়ার পর বাসের আরও এক যাত্রী মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধার অভিযান শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ