Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ১৯ আগস্ট ২০২৬

চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল

চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ছবি: সংগৃহীত

চীনে ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে চার বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন সিরাজুল ইসলাম(৫৭) নামে এক বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে তাকে হস্তান্তর করেন বলে জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগজ্ঞ থানার চারমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, সিরাজুল ইসলাম দালালের প্রলোভনে ভারত হয়ে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারি মাসে বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সেখান থেকে বিহারে যায়। এ সময় দালাল তাকে ফেলে পালিয়ে যায়। পরে সেখানে মাছ ধরার কাজ করে। একই সালের জুলাই সাসে ভারতের বিএসএফ এর হাতে আটক হয়। পরে আদালতে নেয়া হলে আদালত তাকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অপরাধে চার বছরের সাজা দিয়ে বিহার জেলে পাঠায়। চলতি বছরের সোমবার (১৭ আগস্ট) তার সাজা শেষ হলে মঙ্গলবার (১৮ আগস্ট) বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসা সিরাজুল ইসলামকে  যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ