Sobar Desh | সবার দেশ পটুয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ২ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গলাচিপা পৌর শহরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের পৌরমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বটতলা মোড়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য হাসান মামুনের সমর্থকদের সঙ্গে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংঘর্ষের পর শহরের স্থানীয় হাবিব হোটেলসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া গোলখালী ইউনিয়ন বিএনপি কার্যালয় ও হরিদেবপুরে শ্রমিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগও করেছেন হাসান মামুনের সমর্থকরা।

তাদের অভিযোগ, কার্যালয় দুটিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ভাঙচুর এবং মালামাল লুট করা হয়েছে।

হাসান মামুনপন্থিদের দাবি, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাব হোসেনের নেতৃত্বে র‌্যালিটি বটতলা মোড়ে পৌঁছানোর পর তাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ থেকেই উত্তেজনার সূত্রপাত।

উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাব হোসেন খান বলেন, প্রশাসনকে আগে বিষয়টি জানানো হলেও নিরাপত্তাগত দুর্বলতার কারণে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার দাবি করেন, সংঘর্ষে হাসান মামুনের সমর্থক প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে জয়নাল মিয়া, কামাল হোসেন, হেলাল, রুহুল আমিন, আলম, মহসিন, স্যার হাওলাদার, বাচ্চু মৃধা ও মুসাসহ কয়েকজন রয়েছেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আমখোলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা গলাচিপা শহরের উদ্দেশে রওনা হলে হরিদেবপুর ফেরিঘাট এলাকায় তাদের ওপরও অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে গণঅধিকার পরিষদ ও বিএনপির একটি অংশের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

সংঘর্ষের পর গলাচিপা পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, তিনিও সংঘর্ষের কথা শুনেছেন। তবে তখন পর্যন্ত তার কাছে বিস্তারিত তথ্য ছিলো না। এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

গলাচিপা থানার ওসির বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, তিনি মির্জাগঞ্জের একটি কর্মসূচিতে রয়েছেন এবং গলাচিপার ঘটনা সম্পর্কে তখন পর্যন্ত বিস্তারিত কিছু জানেন না। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী