Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি
ছবি: সবার দেশ

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এসময় মোবাশশির হোসাইন নামের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।

তিনি আরো জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ আসলে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।

জিএমপির উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা