Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদাবাজির অভিযোগে ১৩ পুলিশ সদস্য ক্লোজড

চাঁদাবাজির অভিযোগে ১৩ পুলিশ সদস্য ক্লোজড
প্রতীকি ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে তাদের ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।

ক্লোজড করা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে দুইজন এসআই, দুইজন এএসআই ও ৯ কনস্টেবল। তাদের সবাইকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।

১৩ পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

এর আগে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর তাদেরকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সবার দেশে/এমকেজে 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ