Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

রাস্তায় গাছ ফেলে মধ্যরাতে ডাকাতি

রাস্তায় গাছ ফেলে মধ্যরাতে ডাকাতি
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রোবাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাইর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়। এরপর বিআরটিসি বাসের পেছনে আসা আরও একটি মাইক্রোবাস আটক করে ছিনতাই ও গাড়ির গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়।

পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে সড়ক আটকায় দুর্বৃত্তরা। বিআরটিসি বাস সাপাহারের দিকে যাচ্ছিলো। এ সময় ডাকাতির ঘটনা ঘটে। পেছনে আমাদের পুলিশের গাড়িও ছিলো। যাত্রীদের কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা তদন্ত করার পর জানা যাবে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা যাত্রীর ফোন ও মালামাল নিয়ে গেছে। পুরো ঘটনাটি আমরা তদন্ত করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, আমরা তথ্য নেয়ার চেষ্টা করছি। ডাকাতির ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা