Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৯, ৫ মার্চ ২০২৫

বীরগঞ্জে ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজার এলাকার ২২ মাইল নামক স্থানে বুধবার ( ৫ মার্চ ) সন্ধ্যা ৬ টায় ড্রাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিমল রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত বিমল রায় (৫০) দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ৫নং সাতৈল ইউনিয়নের নারইল গ্রামের মৃত সেধেম রায়ের পুত্র। 

নিহত বিমলের ছেলে সুজন রায় জানায়, ভাতিজা বিপুলের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বীরগঞ্জের লাটের হাট এলাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশের এসআই রায়হান নবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের শ্রুতাল  রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। 

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানায়, ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ধনেশ্বর রায়ের বাড়ি হতে ফেরার সময় ঢাকা মেট্রো-ট-১২-২১০৪ ড্রাম্প ট্রাকটি বীরগঞ্জ হতে খানসামার দিকে মাটি নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটায়। 

মোটরসাইকেল আরোহী আরো দুইজন আহত অবস্থায় বীরগড় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপন রায় ও বিমল চন্দ্র রায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার আফরোজ সুলতানা লুনা সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী বিমল চন্দ্র রায় নিহত হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।

ঘটনার পর সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনা সত্যতা স্বিকার করে বলেন আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা