Sobar Desh | সবার দেশ মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৮ মার্চ ২০২৫

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ ভাইকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ ভাইকে কুপিয়ে হত্যা
ছবি: সবার দেশ

মাদারীপুর সদর উপজেলায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহতরা হলেন- একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জেরে শনিবার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। 

এ ঘটনায় আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় পলাশসহ (১৮) তিনকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় প্রায় ৭-৮টি ঘরে আগুন দেয়া হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সামিটে ভিড়েছে এলএনজি জাহাজ, গ্যাস সংকটে স্বস্তি
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
জোট ছাড়ার প্রশ্নে এনসিপিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগদানের বিষয়টি সরকারের বিবেচনায়: শামা ওবায়েদ
চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ ৮ উপায়
ভয়াবহ বন্যায় তছনছ নেপাল, নিহত দেড় শতাধিক
রংপুরে ৪ খুন: জমি সংক্রান্ত বিরোধও আসছে সামনে
পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
নেপালে আকস্মিক বন্যা, ৫৫ জনের মৃত্যু
ভুটানের রাজাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
বৃটেনে কারাদণ্ড প্রাপ্ত রেজাউল বহাল তবিয়তে বাংলাদেশে
বৃটেনে প্রতারণার দায়ে বাংলাদেশিসহ ৫ জনের জেল
ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ সিপিডির